২ ফান্ডের ট্রাস্টি সভা ১১ নভেম্বর

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-০৩ ১৭:০২:৫৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ও ভ্যানগার্ড এএমএল বিডি মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি সভার আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ওই দিন এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি সভা দুপুর ২টা ৩৫ মিনিটে ও ভ্যানগার্ড এএমএল বিডি মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি সভা দুপুর ২টা ৫৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

সভায় ফান্ড দুইটির ৩০ সেপ্টেম্বর,২০১৯ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশিও প্রকাশ করা হবে।

সানবিডি/এসকেএস