পিপলস ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-০৪ ১০:৫১:৩২


পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সিপিএ (ক্লেইম পেয়িং অ্যাবিলিটি) রেটিং অনুসারে ক্রেডিট রেটিং হয়েছে ‘এএ-’ ।

২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত, ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং হালনাগাদ অন্যান্য সংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

সানবিডি/এসকেএস