ইস্টার্ণ লুব্রিকেন্টসের লভ্যাংশ ঘোষণা

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১১-০৪ ১৯:২৩:২৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ণ লুব্রিকেন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ টাকা ৪৫ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৮ ফেব্রয়ারি । এ সংক্রান্ত রেকর্ড ডেট ১৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

চাকরির সব খবর জানতে লাইক দিতে পারেনসানবিডি জব’স পেজ

সানবিডি/ঢাকা/এসআই