পদ্মা অয়েলের লভ্যাংশ ঘোষণা

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১১-০৪ ২১:১৪:২৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত পদ্মা অয়েল লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ টাকা ৭ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি সম্পমূল্য (এনএভি) হয়েছে ১৪২ টাকা ৮৫ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ জানুয়ারি । এ সংক্রান্ত রেকর্ড ডেট ২৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

চাকরির সব খবর জানতে লাইক দিতে পারেনসানবিডি জব’স পেজ

সানবিডি/ঢাকা/এসআই