এমএল ডাইংয়ের লভ্যাংশ ঘোষণা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-০৫ ১৯:০৮:৩১


পুঁজিবাজারে তালিকাভুক্ত এমএল ডাইং লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি সম্পমূল্য (এনএভি) হয়েছে ১৮ টাকা ৩০ পয়সা।

 

চাকরির সব খবর জানতে লাইক দিতে পারেনসানবিডি জব’স পেজ

সানবিডি/ঢাকা/এসআই