রিফাত হত্যা : ২ আসামিকে জামিন দেননি হাইকোর্ট

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-০৫ ১৫:১১:১৫


বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার দুই আসামিকে জামিন দেননি হাইকোর্ট। এই দুই আসামি হলেন-নাজমুল হাসান ও রাফিউল ইসলাম রাব্বি। বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির ও অ্যাডভোকেট মো. সগীর হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি ড. মো. বশির উল্লাহ।

তিনি আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৩০ অক্টোবর তারা হাইকোর্টে জামিন আবেদন করেন। বরগুনার আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে হাইকোর্টে জামিন আবেদন করেন নাজমুল ও রাফিউল।

২৬ জুন প্রকাশ‌্যে বরগুনা সরকারি কলেজ রোডে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সামনে কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফকে। পরে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে মামলা দায়ের করেন।

গত ১ সেপ্টেম্বর বহুল আলোচিত এ মামলায় ২৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২৪ আসামির মধ্যে ১৫ আসামিকে গ্রেপ্তার কতরা হয়। এরপর আদালত পলাতক আসামিদের মালামাল জব্দের আদেশ দিলে সাতজন পলাতক আসামি আদালতে আত্মসমর্পণ করেন।
সানবিডি/ঢাকা/এসএস