ইস্টার্ন কেবলসের লভাংশ নিয়ে দুই রকম তথ্য
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-১১-০৬ ১১:৪১:১১
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের সরকারি কোম্পানি ইস্টার্ন কেবলস লিমিটেডের লভ্যাংশ প্রদান নিয়ে দুই রকম তথ্য প্রকাশ করেছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জে এক ধরণের তথ্য দিলেও পত্রিকায় ছাপানো হয়েছে অন্য রকম তথ্য। এতে করে বিভ্রান্তিতে পড়েছেন বিনিয়োগকারীরা। তবে এটি ভুলবশত হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।
কোম্পানিটি ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এই তথ্য স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) জানালেও পত্রিকায় কোম্পানিটি যে তথ্য দিয়েছে সেখানে বোনাস লভ্যাংশ দেওয়া হয়েছে বলে প্রকাশিত হয়েছে।
বিষয়টি নিয়ে স্টক এক্সচেঞ্জের সাথে যোগাযোগ করলে তারা বিষয়টি কোম্পানির নজরে আনলে কোম্পানিটি বলে, পত্রিকায় ভুল তথ্য দেওয়া হয়েছে। আসলে ৫ শতাংশ নগদ লভাংশ হবে। আমরা ভুল করে পত্রিকায় বোনাস লভ্যাংশের বিজ্ঞাপন দিয়েছি।
এ বিষয়ে ইস্টার্ন কেবলসের সচিব এমদাদুল হক সানবিডিকে বলেন, মূলত হবে নগদ লভাংশ। ভুল করে পত্রিকায় বোনাস লভাংশ প্রকাশ হয়েছে। গত দুই বছর বোনাস লভাংশ দেওয়া হয়েছিল,সেটি বুঝাতে গিয়ে এ ভুল হয়েছে।
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














