নুরানী ডায়িং ও সিলভা ফার্মার লেনদেন চালু বৃহস্পতিবার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-০৬ ১৪:০৯:১০
পুঁজিবাজারে তালিকাভু্ক্ত নুরানী ডায়িং অ্যান্ড সোয়েটার ও সিলভা ফার্মাসিউটিক্যালসের শেয়ার লেনদেন বৃহস্পতিবার চালু হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ বুধবার কোম্পানি দুটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এ কারণে লেনদেন স্থগিত রাখে তারা। বৃহস্পতিবার এসব কোম্পানির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














