দিনাজপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-০৬ ২০:০৪:১৩


বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দিনাজপুরে মো. সোহাগ রেজা নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল প্রদান করেছেন আদালত। বুধবার দুপুরে দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দীন আহমদ এ রায় দেন।

কারাদন্ডপ্রাপ্ত সোহাগ রেজা (২৩) দিনাজপুর শহরের দক্ষিণ বালুয়াডাঙ্গার মোহসিন আলীর ছেলে।

মামলাটির রাষ্ট্রপক্ষে পরিচালনাকারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি মেহবুব হাসান চৌধুরী লিটন এর সত্যতা নিশ্চিত করে মামলার উদ্ধৃতি দিয়ে জানান, সোহাগ রেজা বিয়ের প্রলোভন দেখিয়ে দিনাজপুর শহরের এক তরুণীকে ২০১০ সালের ২১ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ১৪ জুন পর্যন্ত ধর্ষণ করে। পরে ধর্ষণের শিকার তরুণী বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করেন। এই মামলার বুধবার উক্ত রায় প্রদান করেন আদালত।
সানবিডি/ঢাকা/এসএস