৩ কোম্পানির বোর্ড সভা আজ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-০৭ ০৯:৪৪:৫৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলোর সভায় ৩০ জুন, ২০১৯ সমাপ্ত বছরের নিরীক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোর্ড সভা ৭ নভেম্বর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।
মেঘনা প্রেট্রোলিয়াম লিমিটেডের বোর্ড সভা ৭ নভেম্বর, বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।
কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের বোর্ড সভা ৭ নভেম্বর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














