২৮ কোম্পানির স্পটে লেনদেনের তারিখ পরিবর্তন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-০৭ ১১:০৫:৩৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৮ কোম্পানি রেকর্ড ও স্পট মার্কেটে লেনদেনের তারিখ পরিবর্তন করেছে। কোম্পানিগুলো হলো- মুন্নু সিরামিক, কে এন্ড কিউ, আজিজ পাইপ, আল-হাজ্ব টেক্সটাইল, ঝিল বাংলা, জাহিন টেক্সটাইল, শ্যামপুর সুগার, সালভো কেমিক্যাল, আর এন স্পিনিং, রেনউইক যজ্ঞেশ্বর, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্সড মিল্ক, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, জুট স্পিনার্স, ইনফরমেশন সার্ভিসেস, ইনটেক, জেনারেশন নেক্স, দুলা মিয়া কটন, মালেক স্পিনিং, মেরিকো বাংলাদেশ, এমজেএল বাংলাদেশ, আইটি কনসালট্যান্টস, বিডি থাই, গোল্ডেন সন, অ্যারামিট সিমেন্ট, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, সোনারগাঁ টেক্সটাইল, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, অ্যাপেক্স ফুডস, অ্যাপেক্স পিস্পনিং ও বিডি অটোকার্স।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সিদ্ধান্ত মতে, আগামী ১১ নভেম্বর সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ক্লিয়ারিং এবং সেটেলমেন্ট কার্যক্রম বন্ধ থাকবে। একই সাথে আগামী ৭ ও ১১ নভেম্বর এই দুই দিন স্পট মার্কেটে কোন লেনদেন হবে না।
সিটি ব্যাংকের কারিগরি উন্নয়নজনিত কারনে স্টক এক্সচেঞ্জে লেনদেন ১১ নভেম্বরসহ কয়েকদিন ব্যাংকের সকল প্রকার ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।
সোনারগাঁ টেক্সটাইল, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, অ্যারামিট সিমেন্ট, গোল্ডেন সন, বিডি থাই অ্যালুমিনিয়াম, আইটিসি, এমজেএলবিডি, ম্যারিকো বাংলাদেশ, মালেক স্পিনিং মিলস লিমিটেড ১২ নভেম্বর স্পটে যাচ্ছে।
উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, অ্যারামিট সিমেন্ট, গোল্ডেন সন, বিডি থাই লিমিটেডের আগামী ২৪ নভেম্বর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ আগামী ২৫ নভেম্বর। কোম্পানিগুলো জেড ক্যাটাগরি হওয়ায় ৮ কর্মদিবস স্পট মার্কেটে লেনদেন করবে।
এছাড়া বাকী কোম্পানিগুলো স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ১৩ নভেম্বর, বুধবার। কোম্পানিগুলোর ১৪ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














