শাহ আমানতে ৭০ সোনারবারসহ একজন আটক
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-১১ ১৭:৩৯:৪৪
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৭০টি স্বর্ণেরবারসহ আখতারুজ্জামান খান নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টম হাউস কর্তৃপক্ষ। সোমবার সকালে তাকে আটক করা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে আসা যাত্রী আখতারুজ্জামান চার্জারলাইটের ব্যাটারি রাখার স্থানে ৭০টি স্বর্ণেরবার লুকিয়ে নিয়ে আসে, যার ওজন আট কেজির মতো।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













