বিএসটিআইতে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-১২ ১৭:১৯:০৫
মুজিববর্ষ উপলক্ষে জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) -এ স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
মঙ্গলবার (১২ নভেম্বর, ২০১৯) রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআই প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধুর এ ম্যুরাল উদ্বোধন করা হয়।
১৯৭৪ সালে বঙ্গবন্ধুর ঐকান্তিক প্রচেষ্টায় জাতীয় মান সংস্থা বিএসটিআই আন্তর্জাতিক মান সংস্থা- আইএসও এর সদস্যপদ লাভ করে। বঙ্গবন্ধুর এ অসামান্য আবদানকে স্মরণীয় করে রাখতে বিএসটিআই প্রাঙ্গনে বঙ্গবন্ধুর একটি ম্যুরাল স্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্পসচিব মোঃ আবদুল হালিম, বিএসটিআই মহাপরিচালক মোঃ মুয়াজ্জেম হোসাইনসহ শিল্প মন্ত্রণালয় এবং বিএসটিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিএসটিআইতে বঙ্গবন্ধুর ম্যুরালের চিত্রশিল্পী মানিক বিশ্বাস উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী বলেন, জাতীয় মান নির্ধারণী প্রতিষ্ঠান হিসেবে বিএসটিআই সারাদেশে গুণগত শিল্পায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রে উদ্যোক্তাদের মান সহায়তা দিচ্ছে। ফলে রপ্তানি বাণিজ্যে বাংলাদেশের অবস্থান ক্রমেই শক্তিশালী হচ্ছে। তিনি আরও বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন দপ্তর/সংস্থাগুলোর মধ্যে বিএসটিআই প্রথম জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে এ ধরণের ম্যুরাল স্থাপন করলো। এটি জাতির পিতার প্রতি এই প্রতিষ্ঠানে কর্মরতদের বিন¤্র শ্রদ্ধার বহি:প্রকাশ।
প্রতিমন্ত্রী বলেন, বিএসটিআইকে আন্তর্জাতিক মান সম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের দোরগোড়ায় বিএসটিআই’র সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে পর্যায়ক্রমে প্রতিটি জেলায় বিএসটিআই’র অফিস স্থাপন করা হবে।
অনুষ্ঠানে বিএসটিআই মহাপরিচালক বলেন, দেশীয় শিল্পের বিকাশ এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের শক্তিশালী অবস্থান তৈরি করতে গুণগত মানসম্পন্ন পণ্যের বিকল্প নেই। এ লক্ষ্যে বঙ্গবন্ধু জাতীয় মান নির্ধারণী প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে উন্নীত করার পদক্ষেপ গ্রহণ করেন। আন্তর্জাতিক মানসংস্থ্ াআইএসও-এর সদস্যপদ অর্জনের মাধ্যমে তিনি বিএসটিআইকে আন্তর্জাতিক অঙ্গঁনে পরিচিতি প্রদানসহ প্রতিষ্ঠানটির উন্নয়নের সূত্রপাত করেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বিএসটিআই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সিানবিডি/ঢাকা/এসআই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














