ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ১৯০তম ইকুরিয়া শাখার যাত্রা শুরু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-১২ ১৭:২৪:৩৭
ইকুরিয়া, কেরানীগঞ্জে মঙ্গলবার ১২ নভেম্বর ২০১৯ তারিখে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ১৯০তম শাখার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উক্ত শাখার উদ্বোধন করেন জনাব বশির আহমেদ, পরিচালক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহম্মদ শওকত জামিল, ব্যবস্থাপনা পরিচালক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ইকুরিয়া শাখা অত্র অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।‘
এছাড়াও, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে বলেন, ‘সময়ের পরিবর্তনে গ্রাহক চাহিদা এবং ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে এসেছে বহুমুখী বৈচিত্র্য; আর এই পরিবর্তনের সাথে সমন্বয় রেখেই সর্বোত্তম সেবা দিয়ে চলেছে ইউসিবি।’
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রধান বেসরকারী বানিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওর্য়াকের মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করে আসছে।
ক্যাপশনঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ১৯০তম ইকুরিয়া, কেরানীগঞ্জ শাখার উদ্বোধন করছেন জনাব বশির আহমেদ, পরিচালক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এবং বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত রয়েছেন জনাব মোহম্মদ শওকত জামিল, ব্যবস্থাপনা পরিচালক, ইউসিবি সহ বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তাগন।
সানবিডি/ঢাকা/এসআই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














