যমুনা অয়েলের লভ্যাংশ ঘোষণা

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১১-১৩ ১৮:৫২:৪২


পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা অয়েল লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ টাকা ১৯ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ১৬৭ টাকা ৬১ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১লা ফেব্রুয়ারি  । এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ ডিসেম্বর।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন্ট করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/ঢাকা/এসআই