বাংলালিংক আইটি ইনকিউবেটর স্টার্টআপ প্রোগ্রাম শুরু

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১১-১৩ ১৭:০৩:৩২


বাংলালিংক আইটি ইনকিউবেটর স্টার্টআপ প্রোগ্রামের আবেদন জমার কার্যক্রম শুরু। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৮ নভেম্বর।

বুধবার (১৩ নভেম্বর ২০১৯) বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক, দেশের ডিজিটাল উদ্যোগকে পৃষ্ঠপোষকতা প্রদানে তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম আইটি ইনকিউবেটরের তৃতীয় ব্যাচের স্টার্টআপস বাছাইপ্রক্রিয়া শুরু করেছে। বাংলালিংক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের অধীনস্থ বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ যৌথভাবে এই কার্যক্রম শুরু করে ২০১৬ সালে।

বাংলালিংক নির্বাচিত স্টার্টআপগুলিকে অবকাঠামো, উপকরণ, এবং নির্দেশনাগত সহায়তা প্রদান করে থাকে। প্রাথমিকভাবে স্টার্টআপগুলিকে তাদের অভিনবপরিকল্পনা, ব্যবসায়িক সম্ভাবনা এবং দলগত শক্তিমত্তার ভিত্তিতে নির্বাচন করা হয়। নির্বাচিত স্টার্টআপগুলি তাদের সকল কার্যক্রম পরিচালনা করার জন্যে কারওয়ান বাজারে অবস্থিত জনতা টাওয়ারে অফিস স্পেসের সুবিধা, অনলাইনে শিক্ষা সহায়তামূলকা কার্যক্রমে বিনামূল্যে অংশগ্রহনের সুযোগের পাশাপাশি অন্যান্য উপকরণগত সুবিধাও ভোগ করবে। প্রতিশ্রুতিশীল স্টার্টআপগুলির বাংলালিংকের সাথে অংশীদারিত্ব উপভোগ করার মত সুযোগও থাকবে। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৮ নভেম্বর, ২০১৯। আবেদন জমা দেওয়ার জন্যদয়া করে উল্লিখিত লিঙ্কটি ভিজিট করুন; https://incubator.banglalink.net/

আইটি ইনকিউবেটর বাংলালিংক-এর স্বত্ত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওনের ফ্ল্যাগশিপ কর্পোরেট রেসপন্সিবিলিটি প্রোগ্রাম “মেক ইওর মার্ক”-এর অন্তর্ভুক্ত। বিশ্বের যেসব স্থান ভিওনের কার্যক্রমের আওতাধীন সেসব স্থানের আইটি খাতের উন্নয়নে ভূমিকা রাখতে প্রতিষ্ঠানটি প্রতিজ্ঞাবদ্ধ।

হোসনে আরা বেগম এনডিসি, ম্যানেজিং ডিরেক্টর (সেক্রেটারি), বাংলাদেশ হাই-টেক পার্ক অথোরিটি বলেছেন, “ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে হাইটেক পার্ক অথোরিটি কয়েক বছর ধরে বেশকিছু প্রকল্প পরিচালনা করে আসছে। জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলোজি পার্ক একটি অন্যতম প্রকল্প যা দেশের স্টার্টআপকে সহযোগিতা প্রদান করার পাশাপাশি ডিজিটাল অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে পরিচালনা করা হচ্ছে। তরুণ প্রযুক্তি উদ্যোক্তাদের সহযোগিতার লক্ষ্যেদেশের অন্যতম শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা সংস্থাবাংলালিংককে আমরা স্বাগত জানাই। আমি বিশ্বাস করি, প্রোগ্রামটির মাধ্যমে স্টার্টআপসগুলো অনেক উপকৃত হবে,”

তাইমুর রহমান, চিফ কর্পোরেট এন্ডরেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার, বাংলালিংক বলেছেন, “আমরা উদ্যমী প্রযুক্তিবিদ এবং তরুণ উদ্যোক্তাদের জন্য স্টার্টআপস স্কাউটিং প্রোগ্রামআইটি ইনকিউবেটরের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে পেরে সত্যিই আনন্দিত। আমরা চাই উদ্ভাবনী শক্তির সাথে উদ্যোক্তা হবার প্রচণ্ড ইচ্ছা আছে এমন তরুণরাই এই প্রোগ্রামে অংশগ্রহণ করুক। ভবিষ্যতে তাদের সার্বিক উন্নতি নিশ্চিত করতে আমরা সব ধরণের প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

সানবিডি/ঢাকা/এসাআই