বারাকা গ্রুপের ২ পাওয়ার প্লান্ট উদ্বোধন
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১১-১৩ ২০:৫৭:৫৫
বারাকা গ্রুপের কর্ণফুলী পাওয়ার লিমিটেড এবং বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেড এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৩ নভেম্বর ২০১৯ইং) প্রকল্প দুটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য যে, উক্ত বিদ্যুৎ কেন্দ্র দুইটি বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ওয়ার্টসিলা এর সর্বাধুনিক ১২টি ইঞ্জিনের সমন্বয়ে এবং একটি ষ্টীম টারবাইনের মাধ্যমে গঠিত স্টেট অফ দা আর্ট প্ল্যান্ট। চট্টগ্রামের পটিয়া থানায় কর্ণফুলী নদীর তীরে সবুজের সমারোহে ১৪ একর জায়গায় নান্দনিক সৌন্দর্য্য নিয়ে গড়ে উঠা বিদ্যুৎ কেন্দ্র দুইটি নিরবিচ্ছিন্নভাবে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ করে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক গোলাম রব্বানী চৌধুরী, বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেডের পরিচালক এম. কে. শাফি চৌধুরী এবং সরকারের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














