ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের বোর্ড সভার তারিখ পরিবর্তন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-১৪ ১২:১৮:৫৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও বিদ্যুৎ খাতের কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং লিমিটেড পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ পরিবর্তন করেছে। পরিবর্তীত তারিখ অনুযায়ী আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের বোর্ড ওই দিন বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে।
এর আগে এ কোম্পানির বোর্ড সভা ১৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত এ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে।
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














