টেকসই উন্নয়নে সহযোগিতা বাড়াতে চাই
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-১৪ ১৪:৫২:৩১
পারস্পরিক সহযোগিতার আশ্বাসের মধ্য দিয়ে শেষ হল ঢাকা গ্লোবাল ডায়ালগ। শেষ দিন বুধবার কয়েকটি সেশনে বক্তারা বলেছেন, তিনদিনের এ ডায়ালগে এশিয়া ও ইন্দো প্যাসিফিক দেশগুলোর উন্নয়ন কার্যক্রমের সঙ্গে নতুন নতুন যে বিষয় আলোচনায় এসেছে, তা ইতিবাচক।
এদিন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, স্থায়ী ও টেকসই উন্নয়নের জন্য পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সহযোগিতা ও অংশীদারিত্ব বাড়াতে চাই। আমাদের উচিত একসঙ্গে কাজ করা।
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস বলেছেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে উন্নয়নের জন্য কানেকটিভিটি প্রয়োজন। আর এজন্য প্রয়োজন পার্টনারশিপ। সবার সহযোগিতায় এ পার্টনারশিপকে এগিয়ে নিতে হবে।
বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও ভারতের অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের (ওআরএফ) যৌথ উদ্যোগে ডায়ালগ শুরু হয় সোমবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডায়ালগের উদ্বোধন করেন।
এতে প্রতিবছর ঢাকা গ্লোবাল ডায়ালগ আয়োজনের ঘোষণা দেয়া হয়। সম্মেলনে ৫০টির বেশি দেশের প্রতিনিধিরা অংশ নেন। সমাপনী সেশনে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং ওআরএফের চেয়ারম্যান সঞ্জয় জোশি। সঞ্চালনা করেন এমপি নাহিম রাজ্জাক।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














