প্রিমিয়ার লিজিংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-১৪ ১৫:৫৮:৫২
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এই রেটিং নির্ণয় করেছে এআরজিউএস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)।প্রিমিয়ার লিজিংয়ের ক্রেডিট রেটিং ঋণমান সার্ভিল্যান্স অনুসারে দীর্ঘ মেয়াদের জন্য ‘এ+’ নির্ধারণ করা হয়েছে। আর স্বল্প মেয়াদের জন্য ‘এসটি-২’।
কোম্পানির ৩১ ডিসেম্বর, ২০১৮ সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করছে এসিআরএসএল।
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














