৭ কোটি টাকা কর দিয়েছেন অর্থমন্ত্রীর পরিবার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-১৪ ১৬:৫০:৪৫
আয়কর মেলা-২০১৯ এর প্রথম দিনে আয়কর পরিশোধ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও তার পরিবারের সদস্যরা। অর্থমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা মিলে এ বছর ৭ কোটি ৬ লাখ ৭৮ হাজার ৯৫৬ টাকা কর দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বেইলী রোডের অফিসার্স ক্লাবে আয়রকর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী এ তথ্য জানান।
অর্থমন্ত্রী জানান, মেলায় তিনি ৯১ লাখ ৪৬ হাজার ৮০ টাকা আয়কর দিয়েছেন। তার স্ত্রী ও দুই মেয়েসহ মোট ৭ কোটি ৬ লাখ ৭৮ হাজার ৯৫৬ টাকা আয়কর দিয়েছেন।
আয়কর মেলা সূত্রে জানা গেছে, মেলায় অর্থমন্ত্রীর স্ত্রী কাশ্মীরি কামাল ৭১ লাখ ২৯ হাজার ১৪১ টাকা আয়কর দিয়েছেন।
এ ছাড়া দুই মেয়ের মধ্যে কাশফি কামাল আয়কর দিয়েছেন ২ কোটি ৮২ লাখ ১৩ হাজার ৫৫০ টাকা। আর নাফিসা কামাল আয়কর দিয়েছেন ২ কোটি ৬১ লাখ ৯০ হাজার ১৮৫ টাকা।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














