সিইওদের পুরস্কার দিবে কালারস ম্যাগাজিন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-১৬ ১৪:৩৮:৪৭
বাংলাদেশের উন্নয়নে অবদান রাখায় শীর্ষ স্থাণীয় নির্বাহীদের পুরস্কার দিবে লাইফস্টাইল ও ব্যবসা-বাণিজ্যে বিষয়ক ইংরেজি মাসিক ম্যাগাজিন কালারস। শনিবার রাজধানীতে এ সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ৪ এপ্রিল ২০২০ ইং হোটেল ইন্টার-কন্টিনেন্টালে গালা ডিনারের মাধ্য মাধ্যমে “কালারস সিইও অব দ্যা ইয়ার ২০২০” পুরস্কার প্রদান করা হবে।
তারা জানিয়েছে, এতে চার প্রধান খাতের প্রধান নিবহিী কর্মকর্তাদের (সিইও) জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হবে। আগামী ৪ এপ্রিল ২০২০ হােটেল ইন্টারকন্টিনেন্টালে গালা ডিনারের মাধ্যমে কালারস সিইও অব দ্য ইয়ার ২০২০’ পুরস্কার প্রদান করা
আরো জানায়, কালারস প্রকাশনার পাঁচ বছর অতিবাহিত করছে। ঢাকা ও নিউইয়র্ক থেকে একযােগে প্রকাশিত হয় লাইফস্টাইল ও ব্যবসা-বাণিজ্য জাতের এ প্রধান মাসিক ম্যাগাজিন। কালারস বিভিন্ন মানুষের অর্জনের গল্প শেয়ার করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে বদ্ধপরিকর।। চলতি বছরের শুরুতে প্লাটিনাম উইমেন বিজনেস এবং সাত ক্যাটেগরিতে তরুণ নারী উদ্যোক্তাদের অ্যাওয়ার্ড দিয়েছে কালারস। ঢাকায় ইআরএফ মিলনায়তনে ১৬ নভেম্বর ২০২০ শনিবার এক সংবাদ সম্মেলনে কালারস সিইও অব দ্য ইয়ার ২০২০’ অ্যাওয়ার্ড আয়ােজনের ঘােষণা দেয়া হয়। মনােনয়নের পর সম্মানিত বিচারকমন্ডলীর রায়ে চূড়ান্ত বিজয়ী নির্ধারন করা হবে।
প্রতিষ্ঠানটি আরো জানায়, মনােনয়ন এখন থেকে উন্মুক্ত। চারটি ক্যাটেগরিতে অ্যাওয়ার্ড দেয়া হবে – ‘আর্থিক খাতে সিইও অব দ্য ইয়ার ২০২০ (ব্যাংকিং এবং নন-ব্যাকিং আর্থিক প্রতিষ্ঠান সমূহ’, ‘এফএমসিজি খাতে সিইও অব দ্য ইয়ার ২০২০’, ‘তৈরী পােশাক খাতের সিইও অব দ্য ইয়ার ২০২০’ এবং বৃহৎ ম্যানুফ্যাকচারিং খাতের। সিইও অব দ্য ইয়ার ২০২০’।
সংবাদ সম্মেলনে কালারস ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক জাকারিয়া মাসুদ বলেছেন, ‘সিইওগন দেশের বিস্ময়কর প্রবৃদ্ধির নায়ক হলেও তাদের কথা সেভাবে বলা হয় না। আমরা তাদের সম্মানিত করার জন্যে এ ক্ষুদ্র প্রয়াস নিয়েছি এবং এভাবে আমরা উদযাপন করব। বাংলাদেশের সাফল্য।
বাংলাদেশ যখন স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনের জন্যে প্রস্তুত, এই সময়ে পুরস্কার বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে উল্লেখ করে জাকারিয়া মাসুদ বলেন, ‘আমরা মনে করি, তারা আগামী প্রজন্মের সিইওদের সামনে পথিকৃৎ।
আরো বলা হয়, চার ক্যাটেগরির প্রত্যেকটির অংশিদারদের কাছ থেকে সিইও মনােনয়ন চায় কালারস। প্রার্থীরা নিজেরাও যে কোনও একটি পুরস্কারের জন্যে। সরাসরি আবেদন করতে পারেন। প্রখ্যাত উদ্যোক্তা, বিজনেস এক্সিকিউটিভস, অর্থনীতিবিদ এক সংশ্লিষ্ট অপরাপর পেশাজীবীদের সমন্বয়ে গঠিত শক্তিশালী জুরিণ অ্যাওয়ার্ডের জন্যে বিজয়ীদের নির্ধারন করবেন।
সানবিডি/ঢাকা/জিইউ/ এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














