ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের বোর্ড সভা আজ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-১৮ ১২:৩২:৪৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও বিদ্যুৎ খাতের কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ পরিবর্তন করেছে। ঘোষণা অনুযায়ী আজ বিকেলে অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের বোর্ড সভা ১৮ নভেম্বর, বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














