১৪ কোটি ৭০ লাখ টাকায় মামলা নিষ্পত্তি করলো জিবিবি পাওয়ার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-১৮ ১৫:৪৩:১৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ার লিমিটেডের সঙ্গে পশ্চিমাঞ্চাল গ্যাস কোম্পানি (পিজিসিএল) একটি সালিশি ট্রাইব্যুনালে মামলা চলছিল। সেই মামলার নিষ্পত্তি করেছে জিবিবি পাওয়ার। এরজন্য কোম্পানিটিকে ১৪ কোটি ৭০ লাখ ৫২ হাজার ৮০ টাকা খরচ করতে হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) অবগতিতে সালিশি ট্রাইব্যুনালের মাধ্যমে মামলাটি নিষ্পত্তি করা হয়েছে। এর আগে পিজিসিএল ও জিবিবি পাওয়ারের মধ্যে মামলা নিষ্পত্তি সম্পর্কে ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি ডিএসই একটি সংবাদ প্রকাশ করে। গত ২৩ সেপ্টেম্বর জিবিবি পাওয়ার পিজিসিএলকে মামলার টাকা পরিশোধ করেছে। গত ৭ নভেম্বর পিজিসিএল বিষয়টি চিঠির মাধ্যমে নিশ্চিত করেছে।
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














