১১ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে বুধবার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-১৯ ১৪:১১:৪৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানি বুধবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- অ্যাটলাস বাংলাদেশ, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস, ফরচুন সুজ, ফু-ওয়াং ফুড, জিবিবি পাওয়ার, হাক্কানি পাল্প, মতিন স্পিনিং, মোজাফফর হোসাইন স্পিনিং মিলস, সি পার্ল বীচ, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ও জাহিন স্পিনিং মিলস লিমিটেড।

কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে বৃহস্পতিবার। কোম্পানিগুলোর ২৪ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

সানবিডি/এসকেএস