সিআইপি হলেন বিবিএস গ্রুপের এমডি নোমান হাওলাদার
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১১-২১ ১০:০৫:২০
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস ও বিবিএস ক্যাবলসের ব্যবস্থপনা পরিচালক প্রকৌশলী মো: আবু নোমান হাওলাদার পর পর দুই বার বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (শিল্প) নির্বাচিত হয়েছেন। এর আগে ২০১৬ সালেও তিনি বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (শিল্প) নির্বাচিত হয়েছিলেন।
রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে ২০১৭ সালের জন্য সিআইপি হিসেবে সম্মননা তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। সভাপতিত্ব করেন শিল্প সচিব মো. আবদুল হালিম। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, শিল্পমন্ত্রী প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম।
প্রকৌশলী আবু নোমান হাওলাদার ১৯৭৩ সালের ২৮ জুন ভোলা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ প্রকৌশ বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ১৯৯৭ সালে ম্যাকানিক্যাল ইন্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রি লাভ করেন। তিনি বিবিএস ও নাহী গ্রুপের মূল্য উদ্যোক্তা।
তার উদ্দ্যোগে গাজীপুরের শ্রীপুরে বিবিএস ক্যাবলস,বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস,বিবিএস মেটালার্জিক হেলিক্স ওয়্যার এন্ড ক্যাবলস ইন্ডাষ্ট্রিজ,জিয়ামিন রিফ্লেক্টিভ ইন্স্যুলেশন,বিবিএস ডিস্ট্রিভিউশন্স, বিবিএস ইনফ্রাস্ট্রাকচার,বিবিএস ইলেক্ট্রিক ইন্ডাষ্ট্রিজ,নাহী এ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, নাহী এসএস পাইপ ইন্ডাষ্ট্রিজ,নাহী জিও টেক্সটাইল ইন্ডাষ্ট্রিজ এবং ডাইনামিক গড়ে তুলেন।
তিনি শিল্প ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০১৬ সালে সিআইপি নির্বাচিত হন। এছাড়াও কবি নজরুল স্বর্ণপদক ২০১১,বিজনেস এশিয়া এ্যাওয়ার্ড, ফিন্যান্সিয়্যাল মিরর কর্তৃক ন্যাশনাল বিজনেস এ্যায়ার্ড,এশিয়া’স গ্রেটেষ্ট লিডার্স এ্যায়ার্ড-২০১৮ এবং বাংলাদেশ ট্রেড ক্যাটালগ (বিটিসি) কর্তৃক পেন এ্যায়ার্ড অর্জন করেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














