স্যালভো কেমিক্যালের এজিএমের ভেন্যু ও সময় পরিবর্তন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-২১ ১০:৩৫:২০


পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ-রসায়ন খাতের কোম্পানি স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু ও সময় পরিবর্তন করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, স্যালভো কেমিক্যালের এজিএম মতিঝিল এজিবি কলোনির পরিবর্তে সকাল ১১টায় মতিঝিলের ঢাকা জিলা ক্রীড়া সংস্থা অনুষ্ঠিত হবে। এজিএম সংক্রান্ত অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।

সানবিডি/এসকেএস