লাকি অর্গানিকসে ৮ কোটি টাকা নিয়োগ করবে কাট্টালি টেক্সটাইল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-২১ ১১:৩২:৩১
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কাট্টালি টেক্সটাইলের পরিচালনা পর্ষদ কৃষিভিত্তিক প্রতিষ্ঠান লাকি অর্গানিকস লিমিটেডে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কাট্টালি টেক্সটাইল লাকি অর্গানিকসে মোট ৮ কোটি টাকা বিনিয়োগ করবে। যার মধ্য থেকে বর্তমানে কোম্পানিটি ৩ কোটি ২০ লাখ টাকা বিনিয়োগ করবে। ১০০ ভাগ কৃষিভিত্তিক লাকি অর্গানিকস বিভিন্ন ধরনের কৃষি পণ্য উৎপাদন করবে। এই কোম্পানিতে বিনিয়োগের পর কাট্টালি টেক্সটাইলের বছরে প্রায় ১ কোটি ৫৭ লাখ ৭০ হাজার টাকা রাজস্ব আয় হবে। আর মুনাফা হবে ৭৮ লাখ ৫১ হাজার ৪৬৪ টাকা।
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














