এসএলএসডি এবং পিপলস্ রেডিও এর চুক্তি সই
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১১-২৩ ২০:০৯:৪০
দেশের অন্যতম বেসরকারি রেডিও পিপলস্ রেডিও এবং সোসাইটি ফর লীডারশীপ স্কীলস্ ডেভেলপম্যাণ্ট (এসএলএসডি) মধ্যে চুক্তি সই হয়েছে। সম্প্রতি রাজধানীর গুলশানে হোটেল লেইক ব্রীজে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়।
পিপলস্ রেডিওর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আওয়াল এবং সোসাইটি ফর লীডারশীপ স্কীলস্ ডেভেলপম্যাণ্ট এসএলএসডি এর প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক মঈনুদ্দিন চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এর ফলে এসএলএসডি সমাজে নেতৃত্ব বিকাশে বিভিন্ন ধরনের সৃজনশীল অনুষ্ঠানের আয়োজনে পিপলস্ রেডিওকে সহযোগিতা করবে। পিপলস্ রেডিও এসএলএসডি এর সব ধরনের অনুষ্ঠানে রেডিও পার্টনার হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে গেষ্ট অভ অনার হিসেবে এসএলএসডির উপদেষ্টা ও ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পনীর সিইও ও পরিচালক হাসান জাভেদ চৌধুরী উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিগনিটি গ্রূপের ব্যবস্থাপনা পরিচালক এবি মঈনুদ্দিন হোসেন এবং এসএলএসডির পরিচালক (সিএসআর) চৌধুরী শাহ্জাহান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিপলস্ রেডিওর হেড অভ্ আরজে গুলাইবিন আল আসিফ, আরজে প্রত্যাশা ও রিমা। আরও উপস্থিত ছিলেন পিপলস্ রেডিওর ইনচার্জ নির্ঝর সাহা, উর্ধতন নির্বাহী রিয়াজ হোসাইন, ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পনীর ভাইস প্রেসিডেণ্ট ইফতেখার আহমেদ ও হোটেল লেইক ব্রীজের মহাব্যবস্থাপক মাসুদ রানা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














