৩ কোম্পানির বোর্ড সভা আজ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-২৪ ১০:৪৪:০৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সার্ভিস লিমিটেড (বিডি সার্ভিস), এসএস স্টীল ও বঙ্গজ  লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সন্ধ্যা ৬ টায় বিডি সর্ভিসের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে। একই সভায় ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।

বিকেল ৫টায় এসএস স্টীলের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।

বঙ্গজ লিমিটেডের বোর্ড সভা আজ বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৯ পর্যন্ত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ডের ঘোষণা আসতে পারে।

সানবিডি/এসকেএস