৩০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে ইফাদ অটোস

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-২৪ ১২:১৫:৫০


পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেড কুপন বেয়ারিং নন-কনভার্টেবল ফুলি রিডামবল বন্ড ইস্যু করে ৩০০ কোটি টাকা সংগ্রহ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির অনুষ্ঠিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। কোম্পানিটির বন্ড ইস্যুর মাধ্যমে ৩০০ কোটি টাকা উত্তোলন করবে।বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে কুপন বেয়ারিং নন-কনভার্টেবল ফুলি রিডামবল বন্ড। এই বন্ডের নাম হবে “ইফাদ অটোস কুপন বেয়ারিং বন্ড”।  যার মেয়াদ হবে ৫ বছর।

তবে সব কিছু নির্ভর করছে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের উপর। বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন পেলেই বন্ডের মাধ্যমে টাকা তুলবে কোম্পানিটি।

সানবিডি/এসকেএস