রানার অটোর ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-২৪ ১২:৫৫:৫৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলসের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) রেটিং অনুযায়ী কোম্পানিটির  রেটিং হয়েছে ‘এ১’। কোম্পানিটির ৩০ জুন ২০১৯ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩০ সেপ্টেম্বর, ২০১৯ পর্যন্ত ব্যাংকের দায়বদ্ধতা এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং দেওয়া হয়েছে।।

সানবিডি/এসকেএস