লভ্যাংশ দেয়নি বিডি সার্ভিস
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-২৫ ১০:২১:১৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের বিডি সার্ভিস লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ ঘোষণা করেনি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭৩ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ২ টাকা ০৩ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ ডিসেম্বর।
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














