পাবলিক মার্কেটে লেনদেন করবে আল-হাজ্ব টেক্সটাইল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-২৫ ১১:৫০:০৫


পুঁজিবাজার তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আল-হাজ্ব টেক্সটাইল মিলসের শেয়ার আজ সোমবার   থেকে পাবলিক মার্কেটে লেনদেন করবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আদেশে কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন প্রত্যাহার করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এর আগে আল-হাজ্ব টেক্সটাইল বিএসইসির কাছে স্পটে লেনদেন প্রত্যাহারের জন্য আবেদন করে। কোম্পানিটির আবেদনের প্রেক্ষিতে গত ২১ নভেম্বর বিএসইসির নিয়মিত কমশিন সভায় স্পট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

আল-হাজ্ব টেক্সটাইলের বিরুদ্ধে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স ১৯৬৯ এর সেকশন ১৮ ভঙ্গের অভিযোগ প্রমাণিত না হওয়ায় সভায় কোম্পানিকে বর্ণিত অভিযোগ থেকে অব্যহতি দেয়া হয়েছে। এবং কোম্পানির শেয়ার লেনদেনের ক্ষেত্রে বাধ্যতামূলক ‘স্পট মার্কেট’ এ লেনদেনের আদেশ প্রত্যাহার করা হয়।

সানবিডি/এসকেএস