এনসিসি ব্যাংকের “আইটি সিকিউরিটি এ্যাসেসমেন্ট” বিষয়ে চুক্তি
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১১-২৫ ১৬:২২:১৬
এনসিসি ব্যাংক সম্প্রতি “আইটি সিকিউরিটি এ্যাসেসমেন্ট” বিষয়ে আরনেষ্ট এন্ড ইয়ং এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি বাস্তবায়নের ফলে ব্যাংকের আইটি সিকিউরিটি আরও আধুনিক, সুরক্ষিত এবং যুগোপযুগী হবে যা ব্যাংকের গ্রাহক সেবার মান উন্নয়নে সহায়তা করবে।
এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্ উদ্দীন আহমেদ এর উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির এবং আরনেষ্ট এন্ড ইয়ং এর পরিচালক এস. দীনেশ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় এনসিসি ব্যাংকের এসইভিপি ও হেড অব অপারেশন্স মুহাম্মদ এইচ.কাফী, এসইভিপি ও আইটি হার্ডওয়ার ও ইনফ্রাস্ট্রাকচার বিভাগ প্রধান ইঞ্জিনিয়ার শামসুর রহমান চৌধুরী, ইভিপি ও আইটি বিজনেস সল্যুশন বিভাগ প্রধান মোঃ ইউনুস খান, এসভিপি ও হেড অব পিএমও আবু সাইদ মোহাম্মদ আশরাফউজ্জামান এবং আরনেষ্ট এন্ড ইয়ং এর এভিপি মোঃ মুয়িয তাসনিম তকি, কনসাল্টেন্ট সৌভিক কর ও ম্যানেজার ফয়জান সারোয়ার উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/এসআই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














