সিলভা ফার্মাকে এগিয়ে নিতে সবার সহযোগীতা চাই

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১১-২৬ ১৩:২৪:৩১


পুঁজিবাজারের তালিকাভুক্ত সিলভা ফার্মাসিটিউক্যালস লিমিটেডকে এগিয়ে নিতে সবার সহযোগীতা প্রয়োজন। সবার সহযোগীতা পেলে আপনাদের কোম্পানি সামনের দিকে এগিয়ে যাবে। বাড়বে সিলভা ফার্মার প্রবৃদ্ধি। লাভোবান হবো সবাই মিলে। অবদান রাখবো দেশের অর্থনৈতিক উন্নয়নে।

আজ সোমবার সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) এ কথা বলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ডাঃ সায়রা খান। রাজধানীর শংকরের হােয়াইট হল কনভেনশন সেন্টার এ এজিএম অনুষ্ঠিত হয়েছে।

ডাঃ সায়রা খান কোম্পানীর অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে গিয়ে বলেন, আমরা এই কোম্পানিটিকে অনেক দূর নিয়ে যেতে চাই। এই জন্য আপনাদের সহযোগীতা প্রয়োজন। আপনাদের সহযোগীতা অব্যাহত থাকলে ভবিষ্যতে কোম্পানির বিক্রয় ও মুনাফা বৃদ্ধি পাবে৷

তিনি বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্তির আগে সিলভা ফার্মা আমাদের একা ছিলো। এখন এটি সবার। এর ভালো মুন্দের দেখার বা জানার অধিকার আপনাদের আছে। কোম্পানিকে সামনের দিকে এগিয়ে নিতে আপনারা যে পরামর্শ দিয়েছেন তা আমার চলার পথে কাজে লাগবে। কোম্পানির প্রবৃদ্ধি বাড়াতে এবং এগিয়ে নিতে আমরা আপনাদের সহযোগীতা চাই।

কোম্পানির চেয়ারম্যান সিলভানা মির্জার সভাপতিত্তে ও কোম্পানি সচিব মো. ইকবাল হোসেনের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন পরিচালক মুনসুর রহমান, নজরুল ইসলাম, মুশফিকুর রহমান, নির্বাহী পরিচালক এ আর হাসান মির্জা, কোম্পানির সিএফও মো. আবুল কাশেমসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডাররা।

এজিএম এ শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে কোম্পানির লভ্যাংশ অনুমোদনসহ মোট সাতটি এজেন্ডা অনুমোদন করেন। কোম্পানি সমাপ্ত হিসাববছরের জন্য ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

সানবিডি/ঢাকা/এসআই