কর্মসংস্থান ব্যাংকের গ্রাহকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-২৫ ১৯:৫৭:১৩
দেশের অন্যতম সরকারি প্রতিষ্ঠান কর্মসংস্থান ব্যাংক লিমিটেডর ঢাকার উত্তরা শাখার গ্রাহকগদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব কানিজ ফাতেমা, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক, উপব্যবস্থাপনা পরিচালক,মোঃ আব্দুল মান্নান।
সভায় সভাপতিত্ব করেন উপ-মহাব্যবস্থাপক মোঃ জয়নাল আবেদীন। সভায় ঋণগ্রহীতাদের সাথে সরাসরি আলাপ-আলোচনার মাধ্যমে অতিথিবৃন্দ সমস্যাসমূহ চিহ্নিত করে ব্যাংকার-গ্রাহক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে সমস্যা হতে উত্তরণের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














