ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-২৬ ১৬:১৩:২৩


ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস-ট্রাকের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।আহত হয়েছেন আরো অন্তত ৫ জন।

মঙ্গলবার পূর্ব সদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিক হতাহতদের পরিচয় ও দুর্ঘটনার কারণ জানা যায়নি।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহেদুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, বাস-ট্রাক সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।সেখানে আরো একজন মারা গেছেন।
সানবিডি/ঢাকা/এসএস