বাণিজ্যমন্ত্রীর সাথে আইসিএসবি সৌজন্য সাক্ষাৎ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-২৬ ১৯:১৯:৪৪
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর প্রেসিডেন্ট মুজাফফর আহমেদ এফসিএমএ।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাউন্সিলের পক্ষ থেকে ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মুজাফফর আহমেদ এফসিএমএ, এফসিএস টিপু মুন্সী, এমপিকে অভিনন্দন জানান এবং তাকে কাউন্সিলের নব্য নির্বাচিত সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেন।
বিজ্ঞপ্তি থেকে আরো জানায়, তিনি সদস্যদের পেশাগত উন্নয়নের জন্য আইসিএসবির বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে মাননীয় মন্ত্রীকে অবগত করেন এবং ইনস্টিটিউটের ভবিষ্যত পরিকল্পনা সমূহও তুলে ধরেন। আইসিএসবির প্রেসিডেন্ট মন্ত্রী মহোদয়কে চার্টার্ড সেক্রেটারিজ আইন ২০১০ বিধিবদ্ধ হওয়ার ৯ম বার্ষিকী ও আইসিএসবির মেম্বার্স নাইট ২০১৯ এ উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
এ সময় ভাইস প্রেসিডেন্ট মোঃ সেলিম রেজা এফসিএ, এফসিএস, ট্রেজারার সেলিম আহমেদ এফসিএস, কাউন্সিল সদস্য ইতরাত হুসেইন এফসিএমএ, এফসিএস,আক্তার মতিন চৌধুরী এফসিএ, এফসিএস, শরিফ হাসান এফসিএস এবং ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত সচিব মোঃ শামিবুর রহমান এসিএস প্রমুখ উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














