বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে ৬ প্রতিষ্ঠান
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-১১-২৭ ১৩:৪৮:৪৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ প্রতিষ্ঠান বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে । কোম্পানিগুলো হলো: সাফকো স্পিনিং, বসুন্ধরা পেপার, মেঘনা সিমেন্ট, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান,ফার্মা এইড ও শমরিতা হাসপাতাল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ২ ডিসেম্বর কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ ২৮ নভেম্বর ও ১ ডিসেম্বর স্পট মার্কেটে হবে এসব কোম্পানিগুলোর শেয়ার লেনদেন। আর রেকর্ড ডেটের কারণে ২ ডিসেম্বর লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো।
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














