উসমানিয়া গ্লাসের এজিএমের ভেন্যু পরিবর্তন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-২৭ ১৪:০১:৪৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের প্রতিষ্ঠান উসমানিয়া গ্লাস লিমিটেড ৩৩তম এজিএমের ভেন্যু পরিবর্তন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, উসমানিয়া গ্লাসের এজিএম ঢাকার দিলকুশা এলাকার বিসিআইসি ভবনের বিসিআইসি মিলনায়তনের পরিবর্তে চট্টগ্রামের চান্দগাঁ এলাকার কালুরঘাট আই/এ তে অবস্থিত কোম্পানিটির নিবন্ধিত অফিসে অনুষ্ঠিত হবে। এজিএমের সময় ও তারিখ অপরিবর্তিত থাকবে।

সানবিডি/এসকেএস