৫ কোম্পানির বোর্ড সভা আজ

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-১১-২৮ ১৮:৫৪:৪৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে।  কোম্পানিগুলোর সভায় ৩০ জুন, ২০১৯ পর্যন্ত নিরীক্ষিত এবং৩০ সেপ্টেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বোর্ড সভা ২৮ নভেম্বর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।

মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোর্ড সভা ২৮ নভেম্বর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।

একটিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের বোর্ড সভা ২৮ নভেম্বর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৯ পর্যন্ত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ডের ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

এএফসি এগ্রো বায়োটিক লিমিটেডের বোর্ড সভা ২৮ নভেম্বর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৯ পর্যন্ত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ডের ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

বিচ হ্যাচারি লিমিটেডের বোর্ড সভা ২৮ নভেম্বর, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৯ পর্যন্ত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ডের ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

সানবিডি/এসকেএস