এএফসি এগ্রো বায়োটিকের লভ্যাংশ ঘোষণা

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১১-২৮ ১৮:৩৬:৪২


পুঁজিবাজারে তালিকাভুক্ত এএফসি এগ্রো বায়োটিক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ। ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২২ পয়সা।

আগামী ৩১ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড নির্ধারণ করা হয়েছে ১৯ ডিসেম্বর।

 

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন্ট করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/ঢাকা/এসআই