ইউসিবির ১৯৩ তম শাখার যাত্রা শুরু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-২৮ ১৭:৫৬:৪৯
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ১৯৩তম শাখার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন বজল আহমেদ, ভাইস চেয়ারম্যান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। এছাড়া, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহম্মদ শওকত জামিল, ব্যবস্থাপনা পরিচালক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
২৮ নভেম্বর ২০১৯ তারিখে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ১৯৩তম শাখার উদ্বোধন করা হয় মাধবপুর, হবিগঞ্জে ।
অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের মাধবপুর, হবিগঞ্জ শাখা অত্র অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।‘
এছাড়াও, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে বলেন, ‘সময়ের পরিবর্তনে গ্রাহক চাহিদা এবং ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে এসেছে বহুমুখী বৈচিত্র্য; আর এই পরিবর্তনের সাথে সমন্বয় রেখেই সর্বোত্তম সেবা দিয়ে চলেছে ইউসিবি।’
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রধান বেসরকারী বানিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওর্য়াকের মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করে আসছে।
ক্যাপশনঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ১৯৩তম মাধবপুর, হবিগঞ্জ শাখার উদ্বোধন করছেন জনাব বজল আহমেদ, ভাইস চেয়ারম্যান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এবং আরো উপস্থিত রয়েছেন জনাব মোহম্মদ শওকত জামিল, ব্যবস্থাপনা পরিচালক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সহ বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তাগন।
সানবিডি/ঢাকা/এসআই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














