স্ট্যান্ডার্ড ব্যাংকের ১৩৭ তম শাখার উদ্বোধন
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১১-২৮ ১৮:৩৬:৩৭
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ১৩৭তম শাখা, ঢাকা উদ্যান শাখা; উদ্যানদিল,১৬ হাজীদিল মোহাম্মদ এভিনিউ, ব্লক-বি, ঢাকাউদ্যান, মোহাম্মদপুর, ঢাকায় উদ্বোধন করা হয়। এটি ব্যাংকের প্রথম পূর্ণাঙ্গ ইসলামি শরিয়াহ ভিত্তিক শাখা।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর ২০১৯) ব্যাংকের সম্মানিত ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক তারিকুল আজমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আখন্দো প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে শাখাটি উদ্বোধন করেন।অনুষ্ঠানে ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, সম্মানিত পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, ফিরোজুর রহমান, এস. এ. এম. হোসাইন, জাহেদুলহক, ফেরদৌস আলীখান, কাজী খুররম আহমেদ,নজমুলহক চৌধুরী এবং নাজমুস সালেহীন উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোতালেব হোসেনসহ স্থানীয় শিল্পপতি, ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক বৃন্দ ও বিভিন্ন স্তরের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ।
সানবিডি/ঢাকা/এসআই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














