এফবিসিসিআইয়ের এজিএম অনুষ্ঠিত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-২৯ ২০:১০:০৫


ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর বার্ষিক সাধারণ সভা ২০১৮-১৯ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৯ নভেম্বর২০১৯) নরসিংদীর ড্রীম হলিডে পার্কে এ এজিএম অনুষ্ঠিত হয়।

এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি মো: মুনতাকিম আশরাফ, সহ-সভাপতিবৃন্দ এবং পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সংগঠনের বিপুল সংখ্যক সাধারন পরিষদ সদস্য সভায় উপস্থিত ছিলেন।

এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম সভায় সদস্যদের উদ্দেশ্যে সংগঠনের বার্ষিক প্রতিবেদন পেশ করেন।

এফবিসিসিআই সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ‘বর্তমান পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহনের পর এসডিজি অর্জন, দেশীয় ও আন্তর্জাতিক চাহিদা ভিত্তিক মানব সম্পদ উন্নয়ন, ৪র্থ শিল্প বিপ্লবের প্রস্তুতির জন্য স্টিম এডুকেশন ভিত্তিক দক্ষতা উন্নয়ন, নলেজ পার্টনার ও আন্তর্জাতিক একাডেমিয়ার সহযোগিতায় নীতি নির্ধারণ ও পরিকল্পনা গ্রহণসহ বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে বেসরকারীখাতের ভূমিকা জোরদার করার জন্য এফবিসিসিআই কৌশলগত পরিকল্পনা ২০৪১ প্রণয়ন করেছি’।

শেখ ফজলে ফাহিম আগামী বছরগুলোতে এফবিসিসিআই আয়োজিত বিভিন্ন কার্যক্রম প্রসঙ্গে বলেন ‘২০২০ সালে বছরব্যাপী সকল কার্যক্রমের সাথে সম্পৃক্তা রেখে আমরা বঙ্গবন্ধুর শততম জম্মবার্ষিকী উদযাপন করতে যাচ্ছি। এছাড়াও দেশে বিনিয়োগ আকর্ষণে চায়না সাউথ এশিয়া বিজনেস ফোরাম, হালাল সামিট, ডি-৮ বিজনেস ফোরাম, কমনওয়েলথ এশিয়া বিজনেস ফোরামসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মেলন ঢাকায় আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি’।

এসব কার্যক্রম সম্পাদনে সাধারণ পরিষদ সদস্যদের অকৃত্রিম সহযোগিতা এবং সমর্থন কামনা করেন এফবিসিসিআই সভাপতি।
সানবিডি/ঢাকা/এসএস