দুই ট্রাক নকল প্রসাধনী ধ্বংস
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-০৩ ১৮:৫৮:৩৫
জনসন, প্যারাসুট, কুমারিকাসহ কয়েকটি ব্র্যান্ডের দুই ট্রাক নকল প্রসাধনী (কসমেটিকস) ধ্বংস করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এসব প্রসাধনীর মূল্য প্রায় ৪ কোটি টাকা।
আজ মঙ্গলবার বিএসটিআইয়ের পাঠানো সংবাদ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল দিবাগত গভীর রাতে রাজধানীর চকবাজার ও কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ট্রাক নকল প্রসাধনী জব্দ করা হয়। আজ এসব পণ্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ডেমরা ডাম্পিং জোনে ধ্বংস করা হয়।
এসব নকল প্রসাধনীর মধ্যে ছিল জনসন অ্যান্ড জনসন লোশন ও ক্রিম, জনসন অলিভ অয়েল, প্যারাসুট নারিকেল তেল, কুমারিকা নারিকেল তেল ও হেয়ার অয়েল, আমলা হেয়ার অয়েল, রিংগার্ড, বেটনোভেট ক্রিম, ইচ গার্ড, সিসা হেয়ার অয়েল, মুভ ক্রিম ও বিভিন্ন ব্র্যান্ডের সুগন্ধী।
বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে মো. রবিন নামের এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














