ঢাকা এঞ্জেল লায়ন্স ক্লাব এর “চার্টার প্রেজেনটেশন, ইনডাকশন এবং ফার্ষ্ট ইনস্টলেশন-২০১৯” অনুষ্ঠিত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-০৮ ১৮:৪৫:৩৭
ঢাকা এঞ্জেল লায়ন্স ক্লাব, ডিষ্ট্রিক্ট ৩১৫ এ১ এর “চার্টার প্রেজেনটেশন, ইনডাকশন এবং ফার্ষ্ট ইনস্টলেশন-২০১৯” অনুষ্ঠান সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, ৩১৫এ১ এর ডিস্ট্রিক্ট গর্ভনর লায়ন ডঃ শহীদুল ইসলাম, এমজেএফ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১ম ভাইস ডিস্ট্রিক্ট গর্ভনর লায়ন নজরুল ইসলাম শিকদার, পিএমজেএফ, কেবিনেট সেক্রেটারী লায়ন ডঃ এ.কে.এম শামীম আলম, এবং কেবিনেট ট্রেজারার লায়ন মোঃ আক্কাস আলী, ডিস্ট্রিক্ট ৩১৫এ১, বাংলাদেশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা এঞ্জেল লায়ন্স ক্লাব এর চার্টার প্রেসিডেন্ট লায়ন কমর উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে ক্লাব এডমিনিষ্ট্রেটর ও এডভাইজার লায়ন মোহাম্মদ মিজানুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। এসময় ক্লাব মেম্বারশীপ চেয়ার পার্সন লায়ন কাজী ইমতিয়াজ উদ্দীন আহমেদ আনুগত্যের শপথ পাঠ করান।
এছাড়া, ক্লাব অরগানাইজার ও ডিষ্ট্রিক্ট জিএলটি কোঅর্ডিরনেটর লায়ন মোঃ ফরিদুল হক ও ক্লাব অরগানাইজার ও স্পনসরিং ক্লাব রিপ্রেজেনটেটিভ লায়ন সাইফুল ইসলাম এবং ঢাকা এঞ্জেল লায়ন্স ক্লাব এর ক্লাব সেক্রেটারী লায়ন লুৎফুল আলম ও ক্লাব ট্রেজারার মফিজুর রহমান অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে “ফার্ষ্ট ইনস্টলেশন-২০১৯” উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।
উল্লেখ্য, ঢাকা এঞ্জেল লায়ন্স ক্লাব ২০১৯ সালের জুন মাসে প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই সমাজ ও মানব উন্নয়নে নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে।
সানবিডি/ঢাকা/এসআই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














