অধ্যাপক অজয় রায় আর নেই
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-০৯ ১৫:৩২:৩২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক একুশে পদকজয়ী পদার্থবিদ অজয় রায় (৮৫) আর নেই।
রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পরিচালক (জনসংযোগ) ফরিদ কবির সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক অজয় রায় জঙ্গি হামলায় নিহত লেখক অভিজিৎ রায়ের বাবা। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে প্রায় দু’সপ্তাহ আগে তিনি বারডেম হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই চলছিল তার চিকিৎসা।
শিক্ষা আন্দোলন মঞ্চের প্রতিষ্ঠাতা অধ্যাপক অজয় রায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতাদেরও একজন। মুক্তিযোদ্ধা অজয় রায়ের সক্রিয় অংশগ্রহণ ছিল ভাষা আন্দোলন ও ঊনসত্তরের গণঅভ্যুত্থানেও।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













