সিলেট আওয়ামীলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের সাক্ষাৎ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-০৯ ১৯:০৫:১৭
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামীলীগের সিলেট জেলা শাখার নবনির্বাচিত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর শাখার নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ও তাদেরকে সিলেট চেম্বারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।
শনিবার (০৭ ডিসেম্বর ২০১৯) সন্ধ্যায় এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
এসময় চেম্বার নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের নতুন নেতৃত্বে সিলেটের রাজনৈতিক ও সামাজিক উন্নয়ন কর্মকান্ডে নতুন মাত্রা যোগ হবে। নবনির্বাচিত নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি ও আদর্শকে লালন করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবেন বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
এসময় সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর জন্য দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান। সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোঃ শোয়েব, সিনিয়র সহ সভাপতি জনাব চন্দন সাহা, পরিচালক জনাব মোঃ এমদাদ হোসেন, জনাব এহতেশামুল হক চৌধুরী, জনাব আব্দুর রহমান, জনাব মোঃ আব্দুর রহমান (জামিল), জনাব হুমায়ুন আহমদ, সিলেট চেম্বারের প্রাক্তন পরিচালক জনাব মুকির হোসেন চৌধুরী প্রমুখ।
সানবিডি/ঢাকা/এসআই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













